উজবেকিস্তানের কাছে হেরে নারী এশিয়ান কাপ থেকে শুন্য হাতে বিদায় বাংলাদেশের মেয়েদের
নারী এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের
প্রকাশিত:
০৯ মার্চ ২০২৬ ২১:০৩ পিএম
সোমবার অস্ট্রেলিয়ার পার্থ রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।
উজবেকিস্তানের পক্ষে জোড়া গোল করেন বদলি নামা দিলদোরা নোজিমোভা। অন্য গোল দুটি আসে দিয়োরাখোন খাবিবুল্লায়েভা ও নিলুফার কুদ্রাতোভার কাছ থেকে।
এই জয়ে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটলো উজবেকিস্তান। টুর্নামেন্টের তিনটি গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থাকা নিশ্চিত করেছে তারা। এই গ্রুপ থেকে আগেই শেষ আটে উঠেছে চীন ও উত্তর কোরিয়া।

আপনার মূল্যবান মতামত দিন: