সড়কে শৃঙ্খলা রক্ষায় চলবে ট্রফিক বিভাগের অভিযান
ট্রাফিক আইন লঙ্ঘন: ১০৯২টি মামলা ডিএমপির
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১০৯২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১১ টি বাস, ২ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ৯২ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ৪ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৩০ টি মোটরসাইকেলসহ মোট ৭৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫ টি বাস, ৫ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৩৬ টি মোটরসাইকেলসহ মোট ৭১ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৪ টি বাস, ২৩ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ২৯ টি মোটরসাইকেলসহ মোট ১৩৬ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ৪ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৫১ টি মোটরসাইকেলসহ মোট ১০৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪ টি বাস, ৩ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি ও ৭৪ টি মোটরসাইকেলসহ মোট ১৭১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯ টি বাস, ১১ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৩৩ সিএনজি ও ৭১ টি মোটরসাইকেলসহ মোট ২৩১ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১২ টি বাস, ৬ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৫৪ টি মোটরসাইকেলসহ মোট ২১১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৬০ টি গাড়ি ডাম্পিং ও ১৪৪ টি গাড়ি রেকার করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মূল্যবান মতামত দিন: