ইরানের কড়া সমালোচনার পাশাপাশি হুমকিও দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
ইরানকে সতর্ক করেছে তুরস্ক; কিন্তু ইরান প্রতিনিয়ত ভুল পথে হাঁটছে: এরদোয়ানন
ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরাইলের মধ্যকার চলমান যুদ্ধের কারণে চরম অস্বস্তিকর অবস্থায় রয়েছে তুরস্ক। তাইতো চলমান যুদ্ধের মধ্যেই একদিকে যেমন কূটনৈতিক সমাধানের কথা বলেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তেমনি হুমকিও দিয়ে রেখেছেন ইরানকে।
তুরস্ক ইতোমধ্যেই ইরানকে প্রয়োজনীয় সকল সতর্কতা পাঠিয়েছে, কিন্তু তেহরান "ভুল পদক্ষেপ" নিচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি আরও বলেন, আঙ্কারার অগ্রাধিকার হলো দেশটিকে সংঘাতে জড়ানো থেকে বিরত রাখা।
মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এরদোয়ান উল্লেখ করেন যে, তুরস্ক ইরানের সংঘাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সরাসরি তেহরানের কাছে তাদের উদ্বেগের কথা জানিয়েছে।
বিখ্যাত সংবাদ মাধ্যম সাবাহ জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, "ইরানকে প্রয়োজনীয় সতর্কবার্তা পাঠানো হয়েছে। তা সত্ত্বেও, তারা ভুল পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে,"
এরদোয়ান পুনর্ব্যক্ত করে বলেন, আঙ্কারার মূল লক্ষ্য হলো তুরস্ককে যুদ্ধে জড়িত হতে না দেওয়া, একই সাথে কূটনৈতিকভাবে সমাধানের পথ খুঁজে বের করা। তিনি বলেন"অন্যান্য যুদ্ধের মতো, তুরস্ক ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছে এবং সংলাপের মাধ্যমে সংঘাতের সমাধানকে সমর্থন করে,"
প্রেসিডেন্ট তাঁর দেশের প্রতিরক্ষা সক্ষমতার কথাও তুলে ধরেন, জোর দিয়ে বলেন যে দেশটি তার নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিচালিত হুমকির কড়া জবাব দিতে সক্ষম।
সম্প্রতি একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, যা সম্ভবত তুরস্কের দিকে যাচ্ছিল। একই সময়ে তুরস্কের নেতারা আরও একটি বিষয় নিয়ে উদ্বিগ্ন।

আপনার মূল্যবান মতামত দিন: