মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আইজিপির 'জিরো টলারেন্স' ঘোষণা; আইনশৃঙ্খলা রক্ষায় কঠোরতা
আইনশৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস-চাঁদাবাজ নির্মূলে জিরো টলারেন্স-আইজিপি
চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ—জানিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির।
চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ—জানিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির।
পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আজ তিনি বলেন, চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং বিভিন্ন সংস্থার তথ্যের ভিত্তিতে তা যাচাই-বাছাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হবে।পোশাক শিল্পে প্রতি বছরই শ্রমিক অসন্তোষ দেখা যায় উল্লেখ করে আইজিপি বলেন, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় মালিকপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আগাম আলোচনা করে শ্রমিকদের বেতন পরিশোধ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় শহিদ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি জানান, এই ঘটনায় জড়িত আসামিদের ভারত থেকে দেশে ফেরাতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করছে।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি দেশের নাগরিকদের সহযোগিতাও প্রয়োজন বলে মন্তব্য করেন আইজিপি।

আপনার মূল্যবান মতামত দিন: